সংবাদ শিরোনাম ::
তাহমিদুর রহমান, বগুড়া :
- আপডেট সময় : ০৮:৩২:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩ ২১৮ বার পঠিত

বগুড়ায় রেলওয়ে পুলিশ ফাঁড়ির মাদক বিরোধী অভিযানে ১০০ (এক’শ) বোতল ফেন্সিডিলসহ ইতি আক্তার (৩৩) নামে এক নারী মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত নারী, নওগাঁ সদর উপজেলার চকদেবপাড়া তাজের মোড় এলাকার স্বপন আলীর স্ত্রী ইতি আক্তার (৩৩)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা পৌণে ২টার দিকে লালমনিরহাট থেকে আসা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১০০ (এক’শ) বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বগুড়ার সান্তাহার রেলওয়ে থানার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য যে, ইতিপূর্বে তার বিরুদ্ধে আদালতে আরও ৫টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।




















