ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

ভাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে চেয়ারম্যান পুত্র হেরোইন সহ আটক

মো: সরোয়ার হোসেন, ভাঙ্গা, (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৩:৪৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩ ১৫৬ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ তাছিনুর ইসলাম তাছির ওরফে মানিক (২১)নামের এক যুবক গ্রেপ্তার হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার আদমপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক ওই গ্রামের প্রয়াত শাহেদ আলী মিয়া ও ভাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান পারুলী আক্তারের ছেলে।

পুলিশ সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফরিদপুর জেলা ডিবি পুলিশের একটি টিম ওই গ্রামে অভিযান চালায়।

পরে জনৈক এক মুদি দোকানের সামনে পাকা রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই যুবককে তল্লাশী করা হলে তার কাছে থাকা প্রায় ২০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান নিয়েছিল বলে জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা ডিবি পুলিশের ওসি মামুনুর রশীদ জানান, উদ্ধারকৃত হেরোইনের মুল্য আনুমানিক ১০ হাজার টাকা। তার জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে, থানায় এখনো কোন মামলা রুজু হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে চেয়ারম্যান পুত্র হেরোইন সহ আটক

আপডেট সময় : ০৩:৪৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩