ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

৯ মাস পর খুলেছে সেন্টমার্টিন,পর্যটকশূন্য রইল দ্বীপ

প্রতিদিনের ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৩৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৯৬ বার পঠিত

Oplus_131072

দীর্ঘ নয় মাস পর সেন্টমার্টিনে পর্যটকদের প্রবেশের অনুমতি মিললেও প্রথম দিনেই দ্বীপে কোনো পর্যটক দেখা যায়নি। আজ (১ নভেম্বর) কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী কোনো জাহাজ যাত্রা করেনি। সরকারের পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নভেম্বরে দিনে গিয়ে দিনে ফেরার শর্তে ভ্রমণের অনুমতি দেওয়া হলেও সেটিকে বাস্তবসম্মত নয় বলে মনে করছেন জাহাজ মালিকরা।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, কক্সবাজারের নুনিয়াছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে ‘কর্ণফুলী এক্সপ্রেস’ ও ‘বার-আউলিয়া’ নামের দুটি জাহাজ চালুর পরিকল্পনা থাকলেও মালিকপক্ষ শেষ পর্যন্ত তা বাতিল করেছে।

তিনি বলেন, “দিনে গিয়ে দিনে ফেরার নিয়মে কক্সবাজার থেকে সেন্টমার্টিন যাওয়া-আসা প্রায় অসম্ভব। জাহাজে যেতে সাত থেকে দশ ঘণ্টা সময় লাগে। তাছাড়া ট্যুরিজম বোর্ডের সফটওয়্যারও এখনও চালু হয়নি।”

সেন্টমার্টিন হোটেল-মোটেল মালিক সমিতির আহ্বায়ক আবদুর রহমান বলেন, “রাত্রিযাপনের অনুমতি না থাকায় কোনো হোটেল-মোটেল এখনও প্রস্তুতি নেয়নি। ডিসেম্বর বা জানুয়ারিতে কিছু পর্যটক আসতে পারে।”

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম জানান, ৩১ অক্টোবর পর্যন্ত কোনো জাহাজ মালিক অনুমতি নেয়নি। সরকারের ১২ দফা নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে, যাতে দ্বীপের জীববৈচিত্র্য সংরক্ষিত থাকে।

৯ মাস পর খুলেছে সেন্টমার্টিন,পর্যটকশূন্য রইল দ্বীপ

আপডেট সময় : ০৯:৩৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫