ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

৬ দফা দাবিতে নাসিরনগরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

বরুন কান্তি সরকার,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):
  • আপডেট সময় : ০৪:২৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ২৮০ বার পঠিত

Oplus_131072

চাকরিতে ১৪তম গ্রেড ও ‘টেকনিক্যাল পদমর্যাদা’ দেওয়াসহ ছয় দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। 
মঙ্গলবার (২৪জুন)সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা স্বাস্থ্য সহকারীরা।এ সময়ে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘন্টার কর্মবিরতি পালন করেন। 
তাদের অন্য দাবির মধ্যে রয়েছে-পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা;সব স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা; বেতন স্কেল পুনঃনির্ধারিত প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল সংযুক্ত করা এবং ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়া।
নাসিরনগর উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সদস্য মো.আলমাউস উদ্দিনের সঞ্চালনায় ও  আহবায়ক আলী আক্রাম স্বপনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তৃতা করেন সদস্য সচিব মোহাম্মদ ফজল ভূঁইয়া,সদস্যদের মধ্যে শরীফ উদ্দিন, জুলহাস শাহ,জাহিদ উদ্দিন ভূঁইয়া, সুরন্জন দেবনাথ, সৈয়দ মুখলেছুর রহমান,হালিমা খাতুন ও সুষ্মিতা প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা বলেন,আমাদের দাবী দ্রুত বাস্তবায়ন না করা হলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধসহ নানাবিধ কর্মসূচি ঘোষণা করা হবে।এ সময়ে তাদের বক্তব্যে বিভিন্ন রোগ থেকে মুক্তির উপায়, নতুন রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং তাদের বিভিন্ন পরামর্শের কথাও উল্লেখ করেন।
বক্তব্যে তারা আরও বলেন,দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৬ হাজারের বেশি স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শক অপ্রতুল সুযোগ-সুবিধা ও সীমিত জনবল নিয়েও দেশের প্রত্যন্ত অঞ্চলে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। শুধু তাই নয়,স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন। 
 
৬ দফা দাবিতে নাসিরনগরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

আপডেট সময় : ০৪:২৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫