ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

৪নং আলিয়াবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী- পলি ইয়াসমিন

শাহাবুল আলম-ফরিদপুর:
  • আপডেট সময় : ০৮:১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩ ২২২ বার পঠিত

ফরিদপুরের সদর উপজেলার ৪নং আলিয়াবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে জনগণের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন পলি ইয়াসমিন। তিনি গত ১৫ফেব্রুয়ারী বুধবার সদর উপজেলা নির্বাচন কমিশনারের কার্যালয়ে এসে সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। জানা যায়, উচ্চশিক্ষিত এই মানবতাবাদী নারী বিভিন্ন আপৎকালীন কালীন সময়ে অসহায় মানুষের পাশে
থাকেন। অতীতে নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে এবারের নির্বাচনে বিজয়ী হলে চরাঞ্চলের শিশুদের নির্ভরযোগ্য আধুনিক শিক্ষার ব্যবস্থা, বাল্যবিবাহ রোধ, যৌতুক ও নারী নির্যাতন বন্ধ, সামাজিক দ্বন্দ্ব নিরসন, অগ্রাধিকার ভিত্তিতে এলাকার উন্নয়ন সহ গণ মানুষের কল্যাণমূলক সকল কাজে আত্মনিয়োগ করবেন । তিনি আরো জানান, এলাকার বেকার যুবক -যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে কৃষি , হস্তশিল্প , ফ্রিল্যান্সার সহ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলবেন।

ট্যাগস :

৪নং আলিয়াবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী- পলি ইয়াসমিন

আপডেট সময় : ০৮:১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩