ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

১৩ মামলার আসামি আলতু ডাকাত ভোলায় র‍্যাবের হাতে গ্রেফতার

আশিকুর রহমান শান্ত-ভোলা: 
  • আপডেট সময় : ০৮:২৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ৮৯ বার পঠিত

ভোলার আলোচিত কুখ্যাত ডাকাত ও ১৩ মামলার আসামি আলতাফ হোসেন ওরফে আলতু মাতব্বরকে গ্রেফতার করেছে র‍্যাব-৮ এর ভোলা টিম। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে ভোলাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি ভোলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত আলতু মাতাব্বর ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মধ্য বাপ্তা গ্রামের ২ নং ওয়ার্ডের মৃত আকরাম আলী ওরফে কালাই মাতব্বর এর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোলা জেলার কুখ্যাত জলদস্যু ও সন্ত্রাস আলতাফ হোসেন মাতব্বর ওরফে আলতু ডাকাতকে মঙ্গলবার ভোরে ভোলাগামী লঞ্চ এমভি ভোলা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, ছিনতাই, চাঁদাবাজি এবং হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে।

এরমধ্যে ভোলা সদর থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও গুরুতর জখমসহ ৬টি, লক্ষীপুর সদর থানায় হত্যা, চুরি ও চাঁদাবাজিসহ ৩টি, লক্ষীপুরের রায়পুর থানায় চাঁদাবাজি ও গুরুতর জখম ২টি এবং বরিশালের হিজলা থানায় গুরুতর জখমসহ দ্রুত বিচার আইনে ২টি মামলা রয়েছে।

আলতু বাহিনীর সন্ত্রাসী হামলায় দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে ভোলার চরের অসংখ্য পরিবার। কোটি টাকার অধিক মূল্যের গবাদি পশু লুটপাটের পরও আন্তঃজেলার ডাকাত চক্রটি শতশত একর জমির পাকা ধান কেটে নিয়ে অসংখ্য নিরীহ পরিবারকে উৎখাত করার চূড়ান্ত নীল নকশা বাস্তবায়ন করেছে। অসহায় চরের বাসিন্দাদের চাঁদা না দেওয়ায় মারধর, গুরুতর জখম, নির্যাতন ও হুমকিসহ নানা ধরনের ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে।

এসব জঘন্যতম অপরাধের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর ধরা ছোঁয়ার বাহিরে থেকে বহুদিন ধরে আলতু বাহিনী দেশের বিভিন্ন জায়গায় পলাতক থেকে তাদের সন্ত্রাসীমূলক কার্যক্রম চলমান রেখেছিল।

ট্যাগস :

১৩ মামলার আসামি আলতু ডাকাত ভোলায় র‍্যাবের হাতে গ্রেফতার

আপডেট সময় : ০৮:২৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪