১১ ডিসেম্বর নান্দাইল মুক্ত দিবস উদযাপন উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য রেলি
- আপডেট সময় : ০৮:৫৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ৭৭ বার পঠিত

বীর মুক্তিযোদ্ধারা সদল বলে নান্দাইল থানা ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নান্দাইলকে হানাদার মুক্ত ঘোষণা করেন এবং ঐদিন গুলি ফুটিয়ে আনন্দ উৎসব করেন। তাই এই দিনটি নান্দাইল বাসীর জন্য একটি ঐতিহাসিক দিন। পাক হানাদার বাহিনী রাজাকার আলবদর নান্দাইল থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।
এই দিবসটি উদযাপন উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে ১১ ডিসেম্বর ২০২৫ ইং “নান্দাইল মুক্ত দিবস” যথাযথ মর্যাদার সঙ্গে দিনটি পালন করে উপজেলা প্রশাসন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উপজেলা প্রশাসনএ উপলক্ষ্যে উপজেলা সদরে বর্ণাঢ্য র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ও আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা প্রশাসন দিবসটি পালন করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত উপজেলা সহকারী কমিশনার ভূমি রেবেকা সুলতানা ডলি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।




















