ঢাকা ১২:১৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

হিলি স্থলবন্দরে খৈলবোঝাই ট্রাক থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০১:৩৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২৩৩ বার পঠিত

দিনাজপুরে হিলি স্থলবন্দরে আমদানি করা খৈলবোঝাই ট্রাক থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করেছে কাস্টমস।এসব মাদক পরিবহনের দায়ে ভারতীয় ট্রাক ও ট্রাকের চালক কৃষ্ণ রায়কে (৩৬) বন্দরের হেফাজতে রেখেছে কাস্টমস।

শনিবার (১৬ সেপ্টেম্বর)রাত সাড়ে ৯টার দিকে হিলি স্থলবন্দরের ২ নম্বর ওজন স্টেশনের সামনে খৈলবোঝাই ভারতীয় ট্রাক থেকে (নম্বর ডাব্লু বি ১১সি ১৫২৮) মাদকগুলো উদ্ধার করা হয়। ভারতীয় ট্রাকচালক কৃষ্ণ রায় ভারতের হিলি থানার তিরমনি এলাকার সন্তোষ রায়ের ছেলে।

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা তাপস কুমার দেব রায় বলেন,জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতর (এনএসআই) থেকে আমরা তথ্য পাই যে আমদানিকৃত পণ্যবাহী ট্রাকে মাদক পরিবহন করে নিয়ে আসা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে এনএসআই ও কাস্টমস যৌথভাবে হিলি স্থলবন্দরের অভ্যন্তরে ওজন স্টেশনের সামনে থাকা খৈলবোঝাই ট্রাকে অভিযান চালায়। এসময় ট্রাকের চালকের কেবিন থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। এর মধ্যে ফেনসিডিল ২২৩ বোতল, ফেয়ারডিল ৯৬ বোতল, নেশাজাতীয় অ্যামপোল ৩ হাজার ৮০০ পিস উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকটি ও এর চালককে বন্দরের হেফাজতে রাখা হয়েছে। গাড়ি খালাস হবে না এবং ট্রাক ও চালকের কারপাস আটকে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এলে আগামীকাল সকালে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হিলি স্থলবন্দরে খৈলবোঝাই ট্রাক থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

আপডেট সময় : ০১:৩৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩