ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৩:১৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ ১৫১ বার পঠিত

খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম শুরু হয়েছে। তবে স্বাভাবিক ছিলো হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছেন হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

তিনি জানান, যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ভারতের সাথে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধের পর আজ দুপুর ১২টা থেকে সকল কার্যক্রম শুরু হয়েছে। বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে শুরু করেছে। তা আনলোড হয়ে দেশি ট্রাক লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম বলেন, বড়দিন উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো, আজও স্বাভাবিক আছে।

হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু

আপডেট সময় : ০৩:১৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩