ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

হিলির সবজি বাজারে মানবতার ঝুড়ি

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৬:৩২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ২৪৩ বার পঠিত

দিনাজপুরের হিলির বাজারে প্রায় সবজির দোকানে মানবতার ঝুড়ি ঝুলিয়ে দিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। মানবতার জীবন-যাপনকারীদের একটু অভাব দুর করার লক্ষে এমন ব্যবস্থা করেছেন তারা। সকল অনিয়ম-দুর্নীতি দুর করে সুন্দর একটা সমাজ ব্যবস্থা তৈরির প্রচেষ্টা তাদের।

মঙ্গলবার (১৩ আগস্ট) হিলি বাজার ঘুরে দেখা যায়, প্রায় সবজির দোকানে ঝুলানো আছে ঝুড়ি। ঝুরিতে লিখা আছে ‘মানবতার ঝুড়ি” আপনার ক্রয়কৃত সবজি থেকে সামান্য পরিমাণ এই ঝুড়িতে রাখুন, যারা ক্রয় করতে পারে না এটা তাদের জন্য নির্ধারিত। অনেক ক্রেতারা সবজি কিনছেন। তার কিছু সবজি ঐমানবতার ঝুড়িতে রেখে দিচ্ছেন। এসব ঝুড়িতে রাখা সবজিগুলো আবার অসহায় হতদরিদ্ররা নিয়ে যাচ্ছেন।

সবজি দোকানদার বিপ্লব হোসেন বলেন, দুপুরে শিক্ষার্থীরা বাজার মনিটরিং করেছে এবং আমার দোকানে এই মানবতার ঝুড়ি ঝুলি দিয়েছে। দুপুর থেকেই লোকজন সবজি কিনছেন আর এই ঝুড়িতে কিছু কিছু সবজি রাখছে। আবার মাঝেমধ্যে কেউ কেউ এসে ঝুড়ি থেকে সবজিগুলো নিয়ে যাচ্ছে। আমার বিষয়টি খুবি ভাল লাগছে। অনেক হতদরিদ্র মানুষের উপকার হচ্ছে।

বাজারে সবজি কিনতে আসা আব্দুল ওয়াহেদ আলী বলেন, এই দোকানে সবজি কিনতে এসে মানবতার ঝুড়িটি দেখতে পেলাম। লিখা পড়ে ক্রয়কৃত কিছু সবজি মানবতার ঝুড়িতে রাখলাম। এটা নিঃসন্দেহে শিক্ষার্থীদের একটা ভাল উদ্যোগ।

বাজারে একজন হতদরিদ্র বলেন, আমি দিনমজুর, কয়েকদিন যাবৎ দেশের যে অবস্থা তাতে ঠিক মতো কাজ পাইনি। বাজার দিয়ে যেতেই একজন বলল, এই ঝুড়ির মধ্যে যা আছে নিতে পারেন আপনি। আমি অনেক খুশি হলাম এবং সবজিগুলো পেয়ে উপকার হলো।

শিক্ষার্থীরা বলেন, মানুষ, মানুষের জন্য, জীবন, জীবনের জন্য। আমরা দ্রব্যমুল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং করছি। পাশাপাশি অসহায় হতদরিদ্রদের জন্য দোকানে দোকানে মানবতার ঝুড়ি ঝুলিয়ে দিয়েছি। লোকজন সবজি কেনাকাটা করবে এবং তা থেকে এখানে কিছু দান করবেন। আর যারা হতদরিদ্র তারা এসব সবজি নিয়ে যাবে এবং তাদের প্রয়োজন মেটাবে। আমরা দেশ সংস্কার করতে নেমেছি। সকল অনিয়ম-দুর্নীতি দুর করে সুন্দর একটা সমাজ গঠন করবো

ট্যাগস :

হিলির সবজি বাজারে মানবতার ঝুড়ি

আপডেট সময় : ০৬:৩২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪