ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

হিলিবন্দর দিয়ে যে-কারণে পেঁয়াজ আমদানি কমেছে

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৩:৩০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ২৪৯ বার পঠিত

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কমেছে পেঁয়াজ আমদানি। আগে যেখানে প্রতিদিন এই বন্দর দিয়ে ৩০ থেকে ৩৫ ট্রাক পেঁয়াজ আমদানি হতো। বর্তমানে ২ থেকে ৪ ট্রাক আমদানি হচ্ছে। যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। 

আমদানিকারকেরা বলছেন, ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করায় তারা পেঁয়াজ আমদানি কমিয়ে দিয়েছেন। ৪০ শতাংশ শুল্ক আরোপ করায় প্রতিকেজি পেঁয়াজে অতিরিক্ত ২৫ টাকা গুনতে হচ্ছে। ভারত সরকার ৪০ শতাংশ শুল্ক প্রত্যাহার করলে ভারতীয় পেঁয়াজের দাম ৫০ টাকা কেজির নিচে নেমে আসবে। এদিকে হিলি বাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতারা বলছেন, তারা বন্দর থেকে ৭৫ টাকা কেজি দরে ভারতীয় পেঁয়াজ কিনে ৮০ টাকা কেজি দরে বিক্রি করছেন। আর দেশি পেঁয়াজ ৮৫ টাকা কেজি দরে কিনে বিক্রি করছেন ৯০ টাকায় বিক্রি করছেন। 

হিলি বন্দরের পেঁয়াজ আমদানিকারক আলহাজ শহিদুল ইসলাম বলেন, ‘ভারত  সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করায় প্রতিকেজি পেঁয়াজে ২৫ টাকা অতিরিক্ত গুনতে হচ্ছে। এ কারণে আমদানিকারকেরা পেঁয়াজ আমদানি কমিয়ে দিয়েছেন।’

শহিদুল ইসলাম আরও বলেন, ‘আগে পেঁয়াজ আমদানি করে প্রতিকেজির দাম পড়তো ৪০ টাকা। কিন্তু ভারত সরকার ৪০ শতাংশ শুল্ক আরোপ করায় প্রতিকেজি পেঁয়াজের আমদানি মূল্য পড়ছে ৬৫ টাকা। এরসঙ্গে ট্রাক ভাড়া, বাংলাদেশের কাস্টমসের শুল্কসহ অন্যান্য খরচ মিলিয়ে প্রায় ৭০ থেকে ৭২ টাকা খরচ পড়ছে । ভারত সরকার ৪০ শতাংশ শুল্ক প্রত্যাহার করলে দেশে পেঁয়াজের দাম ৫০ টাকা নিচে নেমে আসবে।’ 

হিলিবাজারের পেঁয়াজ বিক্রেতা মো. ফেরদৌস রহমান বলেন, ‘আমরা প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ ৭৫ থেকে ৭৬ টাকা কেজি দরে কিনে খুচরা ৮০ টাকায় বিক্রি করছি। আর দেশি পেঁয়াজ বিক্রি করছি ৯০ টাকা কেজি দরে।’ 

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন প্রতিদিনের খবরকে বলেন, ‘বুধবার (৩ জুলাই) ভারত থেকে ১ ট্রাক ও বৃহস্পতিবার (৪ জুলাই) ৩টি ভারতীয় ট্রাকে ৮৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। আর আজ শুক্রবার (৫ জুলাই) সরকারি ছুটি থাকায় বন্ধ আছে আমদানি-রপ্তানি।’

ট্যাগস :

হিলিবন্দর দিয়ে যে-কারণে পেঁয়াজ আমদানি কমেছে

আপডেট সময় : ০৩:৩০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪