ঢাকা ১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

হিলিতে রসুনের দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা 

মোঃ ওয়াজ কুরনী- হিলি (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৯:২২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ২৩৭ বার পঠিত

দিনাজপুরের হিলি বাজারে সব ধরনের সবজির দাম এখন ঊর্ধ্বমুখী। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রসুনের দামও। রাতারাতি ৫০ টাকা বেড়ে এখন রসুন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। সিন্ডিকেটের ব্যবসায়ীরা অবৈধ মজুদ করায় দাম দ্রুত বাড়ছে বলে অভিযোগ করেছেন সাধারণ ব্যবসায়ীরা। পেঁয়াজের পাশাপাশি রসুনের মূল্যবৃদ্ধিতে হতাশ ক্রেতারা। 

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে হিলি সবজি বাজার ঘুরে জানা গেছে,এক সপ্তাহ আগে রসুনের দাম ছিল ৭০ টাকা। আজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি হিসেবে। 

উৎপাদন এবং আমদানি স্বাভাবিক থাকলেও মোকামগুলোতে রসুনের দাম বেড়েই চলেছে। দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা এখন রসুন মজুদে ব্যস্ত। অবৈধ মজুদের কারণে হচ্ছে কৃত্রিম সংকট। এর প্রভাবে দাম লাগামহীনভাবে বাড়ছে। 

হিলি বাজারে সবজি কিনতে আসা আব্দুল খালেক এ প্রতিবেদককে বলেছেন,বর্তমানে অস্থির সবজির বাজার। প্রতিটি সবজির দাম ঊর্ধ্বমুখী। কয়েকদিন আগে ৭০ টাকা কেজি দরে রসুন কিনেছিলাম। আজ তা ১২০ টাকা কেজি দরে কিনলাম।  

খুচরা ক্রেতা ফরিদুল ইসলাম বলেন,বাজারে সব পণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে। আদা, রসুন, পেঁয়াজসহ সব ধরনের সবজির দাম বাড়ছে। প্রশাসনকে বাজার মনিটরিং করতে হবে। তা না করলে বাজার নিয়ন্ত্রণে রাখা যাবে না।

হিলি বাজারে পাইকারি রসুন বিক্রেতা ফেরদৌস রহমান বলেছেন,পাবনা, ফরিদপুর ও নাটোর থেকে আমরা পেঁয়াজ ও রসুন আনি। বড় ব্যবসায়ীরা রসুন মজুদ করছেন। এ কারণে আমাদের বেশি দাম রসুন কিনতে হচ্ছে। তাই, বেশি দামে বিক্রি করছি।

হিলিতে রসুনের দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা 

আপডেট সময় : ০৯:২২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫