ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

হিলিতে বর্জ্য থেকে জৈবসার তৈরি প্রকল্পের ৭৫ শতাংশ কাজ শেষ

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৫:৪৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩ ৩৩৮ বার পঠিত

দিনাজপুরের হাকিমপুর হিলি পৌরসভার ৯নং ওয়ার্ডের রাঙ্গামাটি গ্রামে ৭ কোটি টাকা ব্যয়ে বর্জ্য থেকে জৈবসার উৎপাদন প্রকল্প ওয়েস্ট ম্যানেজম্যান্ট প্লান্টের প্রায় ৭৫ ভাগ কাজ শেষ হয়েছে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবু রায়হান ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত এতথ্যটি নিশ্চিত করেন। অল্প কিছুদিনের মধ্যে কাজ শেষ হলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান।

হাকিমপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবু রায়হান বলেন, মানববর্জ্য ও কঠিন বর্জ্য থেকে জৈবসার তৈরি করতে ইতোমধ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে হাকিমপুর উপজেলা সদর থেকে রাঙ্গামাটি এলাকায় ১ একর জমির ওপর তৈরি করা হচ্ছে ওয়েস্ট ম্যানেজম্যান্ট প্লান্ট। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে সাড়ে ৭ কোটি টাকা। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও হাকিমপুর পৌরসভা যৌথ ভাবে ওয়েস্ট ম্যানেজম্যান্ট প্লান্টটি পরিচালনা করবেন।

তিনি আরও বলেন, আশা করছি চলতি বছরের নভেম্বরের মধ্যে কাজ শেষ হবে।

হাকিমপুর (হিলি) পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, জনস্বাস্থ্য প্রকৌশলের অধীনে হাকিমপপুরে ৩২ পৌরসভা প্রকল্পের আওতায় সলিড ওয়েষ্ট ও ফিকাশ প্লান্ট ম্যানেজম্যান্টের কাজ একর জমির উপর চলমান রয়েছে। হিলিবাসীর বর্জ্য নিয়ে যে সমস্যায় আছে তা মিটে যাবে। এই প্রকল্পের মাধ্যমে সুষ্ঠ পরিবেশে বর্জ্য ব্যবস্থাপনা সিস্টেমে আসবে। হিলিবাসীর বর্জ্য সমস্যা সমাধান এ প্রকল্পের মাধ্যমে এবং এলাকার বেশ কিছু মানুষের কর্মসংস্থান এর ব্যবস্থা হবে বলে জানান তিনি।

স্থানীয় সমাজসেবী আজিজুল ইসলাম ও নাজমুল হোসেন বলেন, শুনেছি এই ওয়েস্ট ম্যানেজম্যান্ট প্লান্ট প্রকল্পে বর্জ্য থেকে জৈবসার উৎপাদন করা হবে। এতে একদিকে এখানকার উৎপাদিত জৈবসার যেমন কৃষি ক্ষেত্রে অবদান রাখবে অন্যদিকে ময়লা আবর্জনা থেকে পরিবেশ দুষণ রোধ হবে। সেই সাথে এলাকার বেশ কিছু বেকার যুবকের কর্মসংস্থান এর ব্যবস্থা হবে। এমন সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য সাধুবাদ জানাই পৌর মেয়র জামিল হোসেন চলন্তকে।

হিলিতে বর্জ্য থেকে জৈবসার তৈরি প্রকল্পের ৭৫ শতাংশ কাজ শেষ

আপডেট সময় : ০৫:৪৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩