ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

হিলিতে আগাম জাতের সরিষা ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকের

মোঃ ওয়াজ কুরনী- দিনাজপুর :
  • আপডেট সময় : ০৮:৩১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪ ২৫৯ বার পঠিত

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা চেয়ে ৮০ হেক্টর জমিতে বেশি সরিষা আবাদ হয়েছে। ইতিমধ্যে উপজেলার একটি পৌরসভা ও তিনটি ইউনিয়নের মাঠে মাঠে সরিষা কাটা-মাড়াইয়ের কাজ চলছে পুরাদমে। এবছর আবহাওয়া অনুকুলে থাকায় সরিষার আবাদ ভালো হওয়ার পাশাপাশি ভালো ফলন হয়েছে বলছেন উপজেলা কৃষি অধিদপ্তর।

আগাম জাতের সরিষা চাষাবাদ করে লাভের মুখ দেখছেন এ উপজেলা কৃষকেরা।মাঠে সরিষা পেকেছে তাই কৃষকেরা সরিষা কাটা-মাড়াই করে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।

উপজেলার জালালপুর গ্রামের কৃষক আনছার হাজী বলেন, এক বিঘা জমিতে সরিষা আবাদ করতে ৪-৬ হাজার টাকা খরচ হয়েছে। সরিষার ফলন হয় ৬-৮ মণ। কাঁচা সরিষা ১৬ থেকে ১৭ টাকা মন বিক্রি হচ্ছে। আর শুকনা সরিষা ২৯ থেকে ৩ হাজার টাকা মন দরে বিক্রি হচ্ছে।

উপজেলার সিংড়া পাড়া গ্রামের সরিষা চাষি আবু বক্কর বলেন, আবহাওয়া অনুকুলে থাকায় সরিষার আবাদ ভালো হয়েছে। আশা করছি ভালো দামে এবারে সরিষা বিক্রি করতে পারবো। সরিষা তুলে ইরিবোরো রোপনের জন্য জমি প্রস্তুত করছি।

সরিষা তোলার পর আলাদাভাবে তেমন সার দিতে হয় না এটা আমাদের অনেক উপকারে আসে।

হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম জানান, চলতি মৌসুমে হাকিমপুর উপজেলায় ৩ হাজার ৩৫শ হেক্টর জমিতে সরিষার চাষবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রা চেয়ে ৮০ হেক্টর জমিতে বেশি আবাদ করা হয়েছে। তিনি আর বলেন, হাকিমপুর উপজেলায় সরিষার জাত ছিল বারি সরিষা-১৪, বিনা সরিষা ১১, বারি সরিষা ১৭, বারি সরিষা-১৮ বারি সরিষা ১৪ কর্তন সম্পন্ন হয়েছে। অন্যান্য জাতের সরিষা কর্তন করে দেখা গেছে বিঘাপ্রতি ৭ থেকে সাড়ে ৭ মন পেয়েছে কৃষকেরা। বিনা সরিষার ফলন আরও অধিক হবে।

হিলিতে আগাম জাতের সরিষা ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকের

আপডেট সময় : ০৮:৩১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪