ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি চার কারখানাকে জরিমানা

মোঃ ওয়াজ কুরনী- হিলি (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৫:৫৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ১৬৩ বার পঠিত

দিনাজপুরের হাকিমপুর হিলিতে একই লাইসেন্সে দুটি কারখানা, নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ ও কৃত্রিম রং মিশিয়ে সেমাই তৈরির দায়ে চার সেমাই কারখানাকে প্রায় ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ মার্চ) দুপুরে উপজেলার স্টেশন ডাঙ্গাপাড়া এলাকায় ৫টি সেমাই কারখানায় অভিযান চালিয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ এর সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন এই জরিমানা করেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ এর সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন বলেন, জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় মহোদয়কে সাথে নিয়ে হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া বাজার এলাকায় ৫টি সেমাই কারখানায় অভিযান পরিচালনা করি। এসময় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ ও কৃত্রিম রং মিশিয়ে সেমাই তৈরির অপরাধে ২টি কারখানায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় বলেন,আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া বাজার এলাকায় একই লাইসেন্সে দুটি কারখানা পরিচালনা করা,নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ ও কৃত্রিম রং মিশিয়ে সেমাই তৈরি করা হচ্ছে এমন খবর পাই। এর ভিত্তিতে বুধবার সেখানে অবস্থিত ৫টি কারখানায় অভিযান চালানো হয়।

এসময় চারটি কারখানা একই লাইসেন্সে দুটি কারখানায় পরিচালনা করা, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ ও কৃত্রিম রং মিশিয়ে সেমাই তৈরি করার অপরাধে চারটি কারখানায় প্রায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি সেমাই গুলো নষ্ট করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কারখানা মালিকদের একটি লাইসেন্সের ওল্ডিং নাম্বার নির্দিষ্ট জায়গায় টানতে হবে যাতে প্রশাসন সহজে বুঝতে পারে।সেই সাথে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ ও কৃত্রিম রং মিশানোর বেশ কিছু সতর্কতা মলক নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন হাকিমপুর থানা পুলিশের একটি চৌকস দল।

হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি চার কারখানাকে জরিমানা

আপডেট সময় : ০৫:৫৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫