ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

হারিয়ে যাওয়ার ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজন

মোঃ আজমল হোসেন-বালিয়াকান্দি (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৯:৫৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪ ১২৮ বার পঠিত

হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে রাজবাড়ীর বালিয়াকান্দিতে অনুষ্ঠিত হয়ে গেলো বিলুপ্তপ্রায় লাঠি খেলা।ঢাক-ঢোলের বাজনা আর গানের সুরের তালে তালে চলে লাঠিয়ালদের লাঠির কসরত।

খেলায় প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা করে পাল্টা আঘাত করতে মরিয়া হয়ে ওঠেন লাঠিয়ালরা। ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে সেখানে ভিড় জমায় হাজারো দর্শক। এ আয়োজনকে ঘিরে উৎসবের আমেজ বয়ে যায় পুরো এলাকায়। এমন আয়োজন যেন প্রতি বছর হয় তার দাবি জানিয়েছেন খেলা দেখতে আসা দর্শকরা।

মঙ্গলবার (৪ জুন) বালিয়াকান্দি উপজেলা শহরের পশ্চিম পাড়া এলাকায় জাবেদ মোল্লার আয়োজনে এ লাঠি খেলা অনুষ্ঠিত হয়।

খেলাটি আনুষ্ঠানিক ভাবে উদ্ভোদন করেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন।এসময় বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বিশ্বাস, মো: মাসুদ মোল্লা প্রমুখ।
লাঠি খেলায় উপজেলার বিভিন্ন স্থানের ৪ টি দল অংশ নেয়।

হারিয়ে যাওয়ার ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজন

আপডেট সময় : ০৯:৫৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪