ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

হাদিকে গুলিবিদ্ধের ঘটনায় কুড়িগ্রামে বিএনপি’র প্রতিবাদ মিছিল

রফিকুল ইসলাম রনজু, (কুড়িগ্রাম):
  • আপডেট সময় : ০৫:৩৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ৬৩ বার পঠিত

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধের ঘটনায় কুড়িগ্রামে প্রতিবাদ মিছিল করেছে জেলা বিএনপি।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১ টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন জেলা বিএনপির কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ,জেলা বিএনপির অন্যতম সদস্য সাবেক পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক প্রমূখ। সংক্ষিপ্ত এ সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ এই ন্যক্কারজনক হামলার নিন্দা জানিয়ে বলেন, দেশে একটি কুচক্রী মহল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালে নানা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে শহীদ জিয়ার সৈনিকেরা সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে।তিনি হামলাকারিদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবি করেন। সমাবেশে দলের অঙ্গ সংগঠনের হাজারো নেতা-কর্মীরা উপস্হিত ছিলেন।

ট্যাগস :

হাদিকে গুলিবিদ্ধের ঘটনায় কুড়িগ্রামে বিএনপি’র প্রতিবাদ মিছিল

আপডেট সময় : ০৫:৩৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫