ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

হাতীবান্ধায় মন্দিরে মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

জাহিদুল ইসলাম জাহিদ-হাতীবান্ধা(লালমনিরহাট):
  • আপডেট সময় : ১২:১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ ২০২ বার পঠিত

হাতীবান্ধায় শারদীয় দুর্গোৎসবের সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরই মধ্যে প্রতিমা তৈরিসহ রংতুলির আঁচড় শেষ হয়েছে। বর্তমানে চলছে অঙ্গসজ্জার কাজ। শুক্রবার ভোর থেকে ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হবে ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবার হাতীবান্ধা উপজেলায় ৭৩ টি মণ্ডপে দুর্গোৎসব পালিত হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাইদুল ইসলাম শাহ জানান, প্রত্যেক পূজা উদযাপন কমিটিকে সরকারিভাবে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। উপজেলা পূজা উদযাপন কমিটি সভাপতি দিলিপ কুমার সিংহ বলেন, শারদীয় দুর্গোৎসবের সব প্রস্তুতি শেষ পর্যায়ে। প্রতি বছরের মতো এবারো হাতীবান্ধায় সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন হবে। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানান, শারদীয় দুর্গাপূজা যাতে সবাই শান্তি- শৃঙ্খলার সঙ্গে উদযাপন করতে পারে এজন্য প্রতিটি পূজামণ্ডপে বাড়তি নজরদারি রাখা হয়েছে। মণ্ডপে আনসার, গ্রাম পুলিশসহ পুলিশের কয়েকটি টিম গঠন করা হয়েছে যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবে।

হাতীবান্ধায় মন্দিরে মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

আপডেট সময় : ১২:১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩