ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

হাকিমপুরে পুলিশের অভিযানে ৪০০ পিস এ্যাম্পল ইনজেকশনসহ ভাই-বোন গ্রেফতার

মোঃ ওয়াজ কুরনী- দিনাজপুর (হিলি):
  • আপডেট সময় : ০৪:০২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ৯২ বার পঠিত

Oplus_131072

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ পিস নিষিদ্ধ এ্যাম্পল ইনজেকশনসহ এক ভাই ও এক বোনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ জুন) সন্ধ্যায় হাকিমপুর হিলি পৌর শহরের মুহাড়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হক।

গ্রেফতারকৃতরা হলেন,মুহাড়াপাড়া এলাকার মৃত আকরাম শেখের ছেলে মোঃ আতিক বাবু (২০) ও মেয়ে আখি আকতার তৃষা (২২)। পুলিশ জানিয়েছে, এ দুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

ওসি মোঃ নাজমুল হক বলেন, “সীমান্তবর্তী হাকিমপুর থানা এলাকাকে শতভাগ মাদকমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই অরূপ কুমার ও সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেয়।”

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার (২৫ জুন) আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে, মাদকবিরোধী এই সফল অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে এবং পুলিশের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি মোঃ নাজমুল হক।

হাকিমপুরে পুলিশের অভিযানে ৪০০ পিস এ্যাম্পল ইনজেকশনসহ ভাই-বোন গ্রেফতার

আপডেট সময় : ০৪:০২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫