ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

স-পরিবারে ইসলাম ধর্ম গ্রহণ

মোঃ শামীম আহমেদ-সাভার:
  • আপডেট সময় : ০২:২৩:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ২৫০ বার পঠিত

ঢাকা জেলার সাভারে পৌরসভার বিনোদ বাইদ এলাকায় একটি পরিবার স-পরিবারে হিন্দু ধর্ম পরিত্যাগ করে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দুই পুত্র সন্তান নিয়ে এই দম্পতি গত ৩০ এপ্রিল ‘বিজ্ঞ নোটারী পাবলিক কার্যালয় ঢাকা’র মাধ্যমে তাদের এফিডেভিট সম্পন্ন করেন। তাদের দুই নাবালকের পক্ষে হলফকারী শিশুর পিতা তপন সাহা।

জানা যায়, পাবনা সুজানগর থানার মোহনপুর গ্রামের মৃত সুনীল সাহার ছেলে তপন সাহা (৪৫) ও তার স্ত্রী সাভার আড়াপাড়া এলাকার মৃত ধলাই সাহার মেয়ে সন্ধ্যা রানী সাহা (৩৫) সহ তাদের দুই সন্তান তাপস সাহা ও প্রাণ গোপাল ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

সনাতন ধর্ম পরিবর্তন করে তপন সাহার নাম পরিবর্তন করে রাখেন মো: আব্দুর রহমান সিদ্দিকি, তার স্ত্রী সন্ধ্যা রানী সাহার নাম পরিবর্তন করে রাখেন মোসা. ফাতেমা আক্তার আশা ও তাদের দুই সন্তান তাপস সাহার নাম পরিবর্তন করে রাখেন মোহাম্মদ আল-আমিন ও প্রাণ গোপালের নাম রাখেন মো: আলী সিদ্দিকি।

নওমুসলিম আব্দুর রহমান সিদ্দিকী জানান, ছোটবেলা থেকেই আমি ইসলাম ধর্মের প্রতি দুর্বল ছিলাম। বিয়ের পর সংসারী জীবনের একপর্যায়ে স্ত্রীর কাছে বিষয়টি প্রকাশ করলে সে আমাকে অনুপ্রাণিত করে। দীর্ঘ সময়ে মুসলমানদের রীতিনীতি পর্যালোচনা করে আল্লাহ এবং প্রিয় নবী হযরত মোহাম্মদ (স.) এর প্রতি বিশ্বাস রেখে সপরিবারে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করি।

সাভার পৌরসভার বিনোদ বাইদ এলাকার মুসলিম জনগোষ্ঠীরা এই পরিবারকে সাদরে গ্রহণ করেছেন বলেও জানান তিনি।

স-পরিবারে ইসলাম ধর্ম গ্রহণ

আপডেট সময় : ০২:২৩:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩