স্পার্ক শিক্ষা পরিবারের আয়োজনে নিউ প্রতিশ্রুতি স্কুলে শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:১৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১২৫ বার পঠিত

“মেধা দিয়ে লড়বো আমি, মায়ের জন্য জিতবো শাড়ি” এই স্লোগানকে সামনে রেখে, কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিউ প্রতিশ্রুতি স্কুলে, স্পার্ক শিক্ষা পরিবার এর আয়োজন এবং স্পার্ক ক্যাডেট কোচিং রংপুর এর সৌজন্যে, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর ২০২৬) সকাল দশটায় তথ্য মতে, চতুর্থ শ্রেণীতে ১৫৪ ও পঞ্চম শ্রেণীতে ১৩৪ জনসহ মোট ২৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রবেশপত্র ব্যতিরেকে কোন পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হয়নি। পাশাপাশি পরীক্ষার্থীগণকে পরীক্ষা কেন্দ্রে কোন বই, উত্তরপত্র, নোট বা অন্য কোন কাগজপত্র সঙ্গে নিতে দেওয়া হয়নি। সুষ্ঠু সুন্দর এবং মনোরম পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের নির্দেশনায় নিয়ম-কানুন মেনে, পরীক্ষা শুরু থেকে সমাপ্ত হওয়া পর্যন্ত পরীক্ষার্থীরা তাঁদের নির্ধারিত আসনে বসে পরীক্ষা দিয়ে আনন্দ প্রকাশ করেছেন। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকগণের সাথে কথা হলে তারা পরীক্ষার পরিবেশ সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন।














