ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

স্কুলের পাশে পোল্ট্রি ফার্ম, দুর্গন্ধে অতিষ্ঠ গোয়ালন্দের শিক্ষার্থী-এলাকাবাসী

গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৫:৪৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ২৫২ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের জামতলা এলাকায় আবু হানিফ পোল্ট্রি ফার্মের তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ফার্মটির পাশেই রয়েছে ৯ নম্বর নলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। দুর্গন্ধের কারণে শিক্ষার্থীদের ক্লাস করা, টিফিন খাওয়া ও খেলাধুলায় ভোগান্তি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়রা জানান, পোল্ট্রি ফার্মের মুরগির বিষ্ঠা ও বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করায় আশপাশের এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং আশপাশের বাড়ির বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, সোমবার দুপুরে টিফিনের সময় কয়েকজন শিক্ষার্থী দুর্গন্ধের কারণে খাবার খেতে না পেরে বমি করে। ফার্মের পাশের একটি বাড়ির এক বাসিন্দা দুর্গন্ধের মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পরে তাকে চিকিৎসার জন্য ফরিদপুরের একটি হাসপাতালে নেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শারমিন সুলতানা সালমা বলেন, “বিদ্যালয়ের পাশে ফার্মটি থাকায় শিক্ষক-শিক্ষার্থী সবাই ভোগান্তিতে রয়েছি। মিড-ডে মিল দেওয়ার সময় অনেক শিক্ষার্থী দুর্গন্ধের কারণে খাবার খেতে পারে না, কেউ কেউ বমিও করে। কয়েকজন শিক্ষার্থীর শ্বাসকষ্টের সমস্যাও হচ্ছে। ফার্মের মালিককে একাধিকবার পরিবেশবান্ধবভাবে ফার্ম পরিচালনার কথা বলা হয়েছে। কিন্তু সমস্যার স্থায়ী সমাধান হয়নি।”
শিক্ষার্থী রনি বলেন, “ফার্মের দুর্গন্ধে স্কুলে বসে থাকতে কষ্ট হয়। টিফিনের সময় খাবার খেতেও সমস্যা হয়। খেলাধুলা করতে পারি না। আমরা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”
শিক্ষার্থী মারিয়া বলেন, “দুর্গন্ধের কারণে আমরা নাক-মুখ ঢেকে রাখি। মাঝে মাঝে বমি বমি লাগে। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।”
ফার্মের পাশের বাড়ির বাসিন্দা পিয়া খাতুন বলেন, “ফার্মের প্রচণ্ড দুর্গন্ধের কারণে আমার মায়ের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাঁর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় চিকিৎসার জন্য ফরিদপুরে নিয়ে যাচ্ছি।”
স্থানীয় পল্লী চিকিৎসক তারা বলেন, “দীর্ঘ সময় তীব্র দুর্গন্ধযুক্ত পরিবেশে থাকলে বমি বমি ভাব, মাথাব্যথা ও শ্বাসকষ্টসহ বিভিন্ন ধরনের শারীরিক অস্বস্তি দেখা দিতে পারে। তাই দুর্গন্ধ নিয়ন্ত্রণে রাখা জরুরি।”
স্থানীয় বাসিন্দারা জানান, ফার্মটি স্থাপনের পর থেকেই দুর্গন্ধ নিয়ে তারা সমস্যায় রয়েছেন। বিষয়টি মালিককে জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি।
অভিযোগের বিষয়ে আবু হানিফ পোল্ট্রি ফার্মের মালিক আবু হানিফ বলেন, “ফার্মের লিটার আমি সরিয়ে নেব। মাঝে মাঝে দুর্গন্ধ যাতে না ছড়ায়, সে জন্য বালু দিই। দুর্গন্ধ ছড়ালে স্কুলের শিক্ষিকা ও স্থানীয়রা আমাকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এলাকাবাসীর দাবি, শিক্ষার্থীদের ভোগান্তি ও স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত পোল্ট্রি ফার্মের বর্জ্য ব্যবস্থাপনা ও দুর্গন্ধ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে বিধি অনুযায়ী ফার্মটি অন্যত্র সরিয়ে নেওয়া বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

স্কুলের পাশে পোল্ট্রি ফার্ম, দুর্গন্ধে অতিষ্ঠ গোয়ালন্দের শিক্ষার্থী-এলাকাবাসী

আপডেট সময় : ০৫:৪৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬