সূর্যনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ০৫:৩০:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ৪৪৬ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলার ঐতিহ্যবাহী সূর্যনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সূর্যনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অত্র স্কুলের সভাপতি আজম আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধু সূদন সাহা।
বিকালে সূর্যনগর স্কুল মাঠ প্রাঙ্গনে পুস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন ও বক্তৃতা করেন রাজবাড়ী পৌর মেয়র আলমগীর শেখ তিতু, রাজবাড়ী জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আজম আলী মন্ডল,আকিজ সিমেন্ট কোম্পানির এরিয়া ম্যানেজার মো. আফজাল উদ্দিন একরাম লাবু,বিশিস্ট সমাজ সেবক কাজী হেফাযত আলী টিটো,সূর্যনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুস সালাম, এ্যাডভোকেট আইয়ুব আলী।অনুষ্ঠান উপস্থাপন করেন মিজানুর রহমা মিঠ।
এসময় বক্তারা বলেন,স্কুলের শিক্ষার্থীদের আদর্শ শিক্ষায় শিক্ষিত হতে হব। প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সবাইকে সবাইকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে হবে।যে শিক্ষা বৃদ্ধ মা বাবার কোন কাজে আসেনা সে শিক্ষা প্রকৃত কোন শিক্ষা নয়।আজ দেখা যায় মা বাবা বৃদ্ধ হলে তাদের অবহেলা করা হয়।বৃদ্ধাশ্রমে পাঠানো হয়।আসলে যাদের মধ্যে প্রকৃত শিক্ষা আছে তাদের মা বাবাদের এমন ভাবে অবহেলা করতে পারেনা।সু শিক্ষায় শিক্ষিত সমাজ একটি দেশ ও জাতী গঠনে বিশেষ ভূমিকা রাখতে পারে। এসময় স্কুলের প্রাচীর নির্মান ও সিসিটিভির ব্যবস্থা করার কথা দেন অতিথিরা।




















