ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সুস্থ থাকতে হলে নিয়মিত শরীরচর্চা করুন

প্রতিদিনের খবর ডেস্কঃ
  • আপডেট সময় : ০৫:৩১:০৭ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩ ১৪৭ বার পঠিত

সুস্থ থাকতে শরীরচর্চার কোনও বিকল্প নেই। ওজন কমানো থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো- সবেতেই ব্যায়ামের ভূমিকা গুরুত্বপূর্ণ। পুষ্টিবিদ থেকে চিকিৎসক সকলের একটাই পরামর্শ হলো নিয়ম করে শরীরচর্চা করতে হবে। তবেই মিলবে সুফল। দূর হবে বহু মারাত্মক রোগের ঝুঁকিও।

এমন কিছু শারীরিক সমস্যা রয়েছে যেগুলো শুধুমাত্র শরীরচর্চার অভ্যাসেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ‘আনন্দবাজার’ এক প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে। এবার আসুন জেনে নেই, নিয়মিত শরীরচর্চা করলে যেসব রোগের ঝুঁকি কমাবে।

উচ্চ রক্তচাপ: অনিয়ন্ত্রিত জীবনযাপন, বাইরের খাবার খাওয়ার প্রবণতা, মানসিক চাপ -এমন কিছু কারণে উচ্চ রক্তচাপের সমস্যার শিকার অনেকেই। ওষুধ খেয়েও রক্তচাপের মাত্রা কমানো সব সময় সম্ভব হয় না। এই রোগ বশে রাখতে কিন্তু অন্যতম ভরসা হতে পারে শরীরচর্চা। রক্তচাপের মাত্রা কমাতে শরীরচর্চা করা বাধ্যতামূলক।

ডায়াবিটিস: রক্তে শর্করার মাত্রা হু-হু করে বাড়তে থাকলে তা নিয়ন্ত্রণে রাখতে শরীরচর্চা করা ছাড়া আর কোনও উপায় থাকে না। ডায়াবেটিকদের সুস্থ থাকার অন্যতম রাস্তা হলো শরীরচর্চা। নিয়ম করে যদি অল্প সময়ের জন্য হলেও শরীরচর্চা করা যায়, তা হলে ডায়াবিটিস বশে রাখা সত্যিই সহজ হবে।

কোলেস্টেরল: শরীরচর্চা শরীরের খারাপ কোলেস্টেরল এলডিএল-এর পরিমাণ কমিয়ে দেয়। সেই সঙ্গে শরীরচর্চার অভ্যাস ভাল কোলেস্টেরেল এইচডিএল-এর পরিমাণ বৃদ্ধি করে। কোলেস্টেরলের হাত ধরে হৃদ্‌রোগ, হার্ট অ্যাটাকের মতো অসুস্থতার ঝুঁকি বাড়ে। তাই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে শরীরচর্চা করতেই হবে।

ক্যানসার: প্রতি দিন শরীরচর্চা করলে ঝুঁকি কমে ক্যানসারের। এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা। ক্যানসারের আশঙ্কা বাড়ায় যে কোষগুলি, শরীরচর্চার ফলে সেই কোষগুলি সক্রিয়তা হারাতে থাকে। ক্যানসারের জীবাণুকে প্রতিহত করার ক্ষমতা তৈরি হয় শরীরের। তাই মারণরোগের আশঙ্কা দূর করতে শরীরচর্চা করা জরুরি।

ট্যাগস :

সুস্থ থাকতে হলে নিয়মিত শরীরচর্চা করুন

আপডেট সময় : ০৫:৩১:০৭ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩