ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

“সুবর্ণচরে বন বিভাগ কর্তৃক বিনামূল্যে গাছের চারা বিতরণ”

রাশেদুল ইসলাম-নোয়াখালী:
  • আপডেট সময় : ১১:৪০:১১ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩ ২৯৪ বার পঠিত

টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের অর্থায়নে সুবর্ণচর উপজেলার অন্তর্গত দক্ষিণ চর জব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০০০ টি, শহীদ জয়নাল আবেদীন মডেল উচ্চ বিদ্যালয়ে ১৬৭ টি এবং চর মহিউদ্দিন আশ্রয়ণ প্রকল্পে ৩০০০ টি করে মোট ৪১৬৭ টি ফলদ, বনজ, ভেষজ এবং শোভাবর্ধক চারা বিনামূল্যে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা।

এসময় উপজেলা বন কর্মকর্তা মো: মোশাররফ হোসেন, শহীদ জয়নাল আবেদীন মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম,দক্ষিণ চর জব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নিজাম উদ্দিনসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার জনাব চৈতী সর্ববিদ্যা শিক্ষার্থীদের গাছের চারা রোপণেই সীমাবদ্ধ না থেকে গাছ পরিচর্যা করার ব্যাপারে বিশেষ আহ্বান জানান।

উপজেলা বন কর্মকর্তা জানান যে, বৈশ্বিক উষ্ণায়নসহ জলবায়ু পরিবর্তনের ঝুকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। কোমলমতি শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ে উদ্বুদ্ধ করার পাশাপাশি গাছ লাগাতে উৎসাহ জোগাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। পড়ালেখার পাশাপাশি শিশুরা যাতে গাছের পরিচর্যা ও বৃক্ষরোপণ করতে আগ্রহী হয় এজন্য তাদের প্রত্যেককে ২টি করে মোট ১১৬৭ টি চারা বিনামূল্যে প্রদান করা হয়।

তিনি আরো জানান জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন দৃশ্যমান। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ অনেক হুমকির মধ্যে রয়েছে, ইতোমধ্যে বাংলাদেশের মানুষ তা উপলব্ধি করতে পারছে। তীব্র তাপদাহ, অনা বৃষ্টি, ঋতু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদী ভাঙ্গন, আকস্মিক বন্যা, উত্তরবঙ্গে খরা বৃদ্ধি, দক্ষিণবঙ্গের পানিতে লবণাক্ততার পরিমাণ বেড়ে যাওয়া এর মধ্যে অন্যতম। ধারণা করা হচ্ছে, ২০৩০ সালে প্রতি ৫ জনের একজন বাস্তুচ্যুত হবে জলবায়ু পরিবর্তনের কারণে। কাজেই জলবায়ু পরিবর্তন রোধে শিক্ষার্থীসহ সকলকে অধিক হারে বৃক্ষরোপণ করতে হবে।

“সুবর্ণচরে বন বিভাগ কর্তৃক বিনামূল্যে গাছের চারা বিতরণ”

আপডেট সময় : ১১:৪০:১১ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩