সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে হাত ধোয়া অনুশীলন করল শিক্ষার্থীরা
সফিকুল ইসলাম রাজা-সুন্দরগঞ্জ,(গাইবান্ধা):
- আপডেট সময় : ০৪:৫৮:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ৩৬৮ বার পঠিত

বিশ্ব হাত ধোয়া দিবসে হাত ধোয়া অনুশীলন করছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ক্ষুদে শিক্ষার্থীরা।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে রোববার বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে র্যালি, আলোচনা সভা, হাত ধোয়া প্রদশনী অনুশীলন করা হয়।
বিশ্ব হাত ধোয়া দিবস নিয়ে উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার তারিকুল ইসলাম সাবু, সমবায় অফিসার আতাউর রহমান, আইসিটি প্রোগ্রামার কৃষ্ণ চন্দ্র রায়, উপ-সহকারি জনস্বাস্থ্য প্রকৌসুলী খোকন রানা, দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম রেজা, শামসুল হুদা সরকার প্রমূখ।
এর আগে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে ক্ষুদ্রে শিক্ষার্থীদের হাত ধোয়া প্রদশনী অনুশীলন করা হয়।




















