ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি বাবু গ্রেফতার

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ০২:৩৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ২১৮ বার পঠিত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শমেস উদ্দীন বাবুকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বুধবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকার একটি চা দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শমেস উদ্দীন বাবু (৬০) বামনডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি। তিনি একই ইউনিয়নের মনমথ গ্রামের মৃত ওসমান মণ্ডলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম বলেন, বুধবার রাতে গোপন খবরে অভিযান চালিয়ে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকা থেকে শমেস উদ্দীন বাবুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

গ্রেফতার শমেস উদ্দীন বাবু গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর ও আগুনের ঘটনায় জড়িত। এ ঘটনায় গত ২৬ আগষ্ট সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন বিএনপি নেতা আব্দুল হাই সরকার। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে সদর থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এদিকে, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের পর আ.লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান। কিন্তু এই নেতা গত ২৭ আগষ্ট নিজ বাড়িতে সাংবাদিকদের ডেকে আ.লীগের সদস্য ও সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। অসুস্থতার কারণ দেখিয়ে স্বেচ্ছায় অব্যহতি নিয়ে সেসময় একটি ঘোষণা পত্রেও স্বাক্ষর করেন তিনি।

আ.লীগের প্রভাবশালী এই নেতা দলীয় প্রতীকে ২০১৬ ও ২০২১ সালে বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করে পরাজিত হন। কত ৫ আগস্ট এর পর সুন্দরগঞ্জে এই প্রথম কোন প্রভাবশালী আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হলো।

সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি বাবু গ্রেফতার

আপডেট সময় : ০২:৩৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪