সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার
তাহমিদুর রহমান :
- আপডেট সময় : ০৭:৪৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩ ১৪৭ বার পঠিত

তহমিদুর রহমানঃ
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার মাদক বিরোধী অভিযানে ১৯৭ (এক’শ সাতানব্বই) বোতল ফেন্সিডিলসহ শ্রী শান্ত চন্দ্র রায় (২১) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি, নীলফামারীর ডিমলা উপজেলার বাইশপুকুর এলাকার শ্রী অভয় চন্দ্র রায়ের ছেলে শ্রী শান্ত চন্দ্র রায় (২১)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুর সোয়া ১২ টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার গোলচত্তর এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেট কারে অভিযান চালিয়ে ১৯৭ (এক’শ সাতানব্বই) বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।




















