ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সিন্ডিকেট ভাঙতে না পারলে ডিমের মতো আলুও আমদানি করা হবে:ভোক্তার ডিজি

শিল্পী আক্তার-রংপুর:
  • আপডেট সময় : ০৯:৪৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৫৫ বার পঠিত

সিন্ডিকেট ভাঙতে না পারলে ডিমের মতো আলুও আমদানি করা হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে রংপুর নগরীর উত্তম হাজীরহাট এলাকায় কোল্ডস্টোরেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ভোক্তার ডিজি বলেন, আমরা কোল্ড স্টোরেজে আলুর দর ২৭ টাকা নির্ধারণ করে দিয়েছি। এরপরও কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে আলুর বাজার অস্থির করে তুলেছেন। আমরা আরও ৩-৪ দিন দেখব। এরমধ্যে সিন্ডিকেট ভাঙতে না পারলে ডিমের মতো আলুও আমদানির জন্য সরকারের কাছে সুপারিশ করা হবে।

এ এইচ এম সফিকুজ্জামান আরও বলেন, আরমান কোল্ড স্টোরেজ প্রসঙ্গে সফিকুজ্জামান বলেন, এখানে রাসেল নামে এক ব্যক্তি স্থানীয় কৃষক ও নিজের উৎপাদিত আড়াই হাজার বস্তা আলুসহ মোট ১৫ হাজার বস্তা আলু নিজের নামে রেখেছেন। এভাবে অন্যের আলু নিজের নামে রেখে সিন্ডিকেট গড়ে তুলেছেন রাসেল।
এছাড়া কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ ব্যাংক থেকে চার কোটির বেশি টাকা লোন নিয়ে কৃষকদের দিয়েছেন। কী উদ্দেশ্যে লোন নিয়ে কৃষকদের দিয়েছেন তা খতিয়ে দেখতে এবং রাসেল ও কোল্ড স্টোরেজের জিএম রেজাউল করিম লেবুর সিন্ডিকেট বিষয়ে অধিকতর তদন্তের জন্য তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে, বলেন তিনি।

এ সময় রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান,জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলামসহ ভোক্তা অধিদপ্তর ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

সিন্ডিকেট ভাঙতে না পারলে ডিমের মতো আলুও আমদানি করা হবে:ভোক্তার ডিজি

আপডেট সময় : ০৯:৪৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩