ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

সালথার নবকাম পল্লী কলেজে পিঠা মেলার উদ্বোধন

শরিফুল হাসান, সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৬:৫৮:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ৬৯ বার পঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;

ফরিদপুরের সালথার উপজেলার নবকাম পল্লী কলেজে পিঠা মেলার উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করে নবকাম কলেজ পরিবার। মেলার শুভ উদ্বোধন করেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান। উদ্বোধন শেষে অতিথিদের সঙ্গে নিয়ে স্টলগুলো ঘুরে দেখেন তিনি।

এবারের পিঠা মেলায় মোট ৮টি স্টল অংশ নিয়েছে। মেলায় বিভিন্ন রকমারির ঐতিহ্যবাহী পিঠা সাজানো হয়েছে। মেলায় চিতই পিঠা, দুধ চিতই, ভাপাপিঠা, পাটিসাপটা, ভাপা পিঠা, পুলিপিঠা, তেলপিঠা, মাংসপিঠা, মাছপিঠা, তারাপিঠা জামাইপিঠাসহ নানা ধরণের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়।

নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমানের সভাপতিত্বে পিঠা মেলায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, উপাধ্যক্ষ মিজানুর রহমান, কলেজের কো-অপ্ট সদস্য মো. নজরুল ইসলাম, বিএনপি নেতা বাবুল হোসেন প্রমুখ। এছাড়াও অত্র কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান বলেন, দেশীয় সংস্কৃতি ও এতিহ্য ধরে রাখার জন্য এই মেলার আয়োজন করা হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দিনব্যাপী এই পিঠা মেলা দর্শনার্থীদের জন্য উম্মুক্ত থাকবে।

সালথার নবকাম পল্লী কলেজে পিঠা মেলার উদ্বোধন

আপডেট সময় : ০৬:৫৮:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬