ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

সালথায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শরিফুল হাসান-সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৯:৪২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ ১৩৪ বার পঠিত

ফরিদপুরের সালথায় আব্দুল কাদির সরদার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় এই হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু হয়ে বেলা সাড়ে ৩ টা পর্যন্ত চলমান থাকে।

এই প্রতিযোগিতায় ফাইনাল পর্বে ‘ক’ ও ‘খ’ গ্রুপে মোট ১৬ জন প্রতিযোগি অংশগ্রহণ করে। শেষে ‘ক’ গ্রুপে ও ‘খ’ গ্রুপে থেকে ৩ জন করে মোট ৬ জনকে পুরষ্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। বাকী সকল প্রতিযোগিকে শান্তনা পুরষ্কার বিতরণ করা হয়।

‘ক’ গ্রপে বিজয়ীরা হলেন, মো: আবু হুরায়রা (১ম), মো: জুনায়েদ আল হাবিব (২য়), মো: সিহাব উদ্দিন (৩য়)। ‘খ’ গ্রপে বিজয়ীরা হলেন, মারকাজুল কুরআন ক্যাডেট মাদ্রাসার ছাত্র মো: সাকিব আল হাসান (১ম), মো: মুশফিক হাসান (২য়) ও মো: সাদিক সরদার (৩য়)।

‘ক’ গ্রপের ১ম বিজয়ীকে ১০ হাজার টাকা, ২য় বিজয়ীকে ৬ হাজার টাকা ও ৩য় বিজয়ীকে ৪ হাজার টাকা করে প্রদান করা হয়। অপরদিকে ‘খ’ গ্রপের ১ম বিজয়ীকে ৫ হাজার টাকা, ২য় বিজয়ীকে ৩ হাজার টাকা ও ৩য় বিজয়ীকে ২ হাজার টাকা করে প্রদান করা হয়।

অনুষ্ঠানের বিচারক হিসাবে ছিলেন,ফরিদপুরের বায়তুস শরফ মাদ্রাসার পরিচালক হাফেজ মো: আতিকুর রহমান ও মাদ্রাসা তু জাবালে নুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ নাজির আহমেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের সদস্য নুর মোহাম্মদ তোতা মিয়া, ভাওয়াল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আব্দুল ওয়াহাব মাতুব্বর, সালথা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, আব্দুল কাদির সরদার ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পরিচালক ওলিউজ্জামান, সদস্য মো: এনায়েত হোসেন, মো: জাকির হোসেন, রেজওয়ান সালাউদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ, মুরাটিয়া মাদ্রাসার মুহতামিম মোস্তফা কামালসহ বিভিন্ন মাদ্রাসা থেকে আগত মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, সালথা মডেল মসজিদের ইমাম মো: রবিউল ইসলাম।

এর আগে, ১৩ এপ্রিল, ২০২৩ তারিখে ‘ক’ ও ‘খ’ দুটি গ্রপের ১ম পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১ম পর্বে সালথা ও নগরকান্দা দুই উপজেলার বিভিন্ন মাদ্রাসা হতে দুটি গ্রুপে মোট ৪১ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। তন্মধ্যে ১৬ জনকে ইয়েস কার্ড প্রদান করা করে ফাইনাল পর্বের জন্য নির্বাচিত করা হয়।

আব্দুল কাদির সরদার ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পরিচালক ওলিউজ্জামান তার এক বক্তব্যে নলেন, আমরা এই সংগঠন করেছি মূলত, কুরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়া, মেধাবী ছাত্রদের অর্থনৈতিক সাহায্য করা এবং তাদের আত্মমর্যাদা ও সামাজিক মর্যাদাবৃদ্ধিসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজের পাশাপাশি আমাদের আত্মীয়তার সম্পর্ক সমুন্নত রাখতে। আগামীতে আমরা স্কুল পর্যায়েও এই প্রতিযোগিতার আয়োজন করার চেষ্টা করার কথা ভাবছি।

প্রসঙ্গত, আব্দুল কাদির সরদার ইউসুফদিয়া গ্রামের কৃতিসন্তান ছিলেন। তার মৃত্যুর পর নাতিরা এই ওয়েলফেয়ার ফাউন্ডেশন সৃষ্টি করেন।

সালথায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৪২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩