ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সালথায় হতুড়ি দিয়ে স্ত্রী হত্যার দেড়মাস পর বিষপানে স্বামীর আত্মহত্যা

শরিফুল হাসান, সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৬:০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ৮৮ বার পঠিত

ফরিদপুরের সালথায় হাতুড়ি পিটিয়ে স্ত্রীকে হত্যার দেড়মাস পর বিষপানে আত্মহত্যা করেছে স্বামী রাজু মাতুব্বর (২৮)। বুধবার (১২ নভেম্বর) দুপুরে তার লাশ উদ্ধার মর্গে পাঠিয়েছেন পুলিশ। এর আগে পারিবারিক কলহের জেরে গত ২৭ সেপ্টেম্বর গভীর রাতে স্ত্রী নাদিরা আক্তারকে (২৩) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে রাজু। নিহত রাজু মাতুব্বর সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদী গ্রামের মৃত জয়নাল মাতুব্বরের ছেলে।

জানা গেছে,পারিবারিক বিরোধের জেরে গত ২৭ সেপ্টেম্বর গভীর রাতে রাজু মাতুব্বর তার স্ত্রী নাদিরা আক্তারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন। পরবর্তীতে রাজুকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন নাদিরার পরিবার। ওই মামলায় গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান রাজু। গত সোমবার (১০ নভেম্বর) রাতে গোপনে রাজু তার মায়ের সাথে দেখা করতে বাড়িতে আসে। বাড়িতে আসার পর নিজের স্ত্রীকে হত্যার অপরাধবোধ ও হতাশা থেকে মঙ্গলবার সকালে নিজ বাড়িতেই কীটনাশক পান করেন তিনি।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে মঙ্গলবার রাতে বাড়ি চলে আসেন রাজু। কিন্তু বুধবার ভোরে নিজ বাড়িতে তার মৃত্যু হয় বলে জানান রাজুর পরিবার। নিহত রাজুর মা জাকিরন বেগম জানান, স্ত্রীকে হত্যার পর রাজু মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল রাজু ৷ সেই শোকে তিনি বিষপান করে আত্মহত্যা করেছে৷

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, স্ত্রী হত্যার দেড়মাস পর স্বামী রাজু মাতুব্বর বিষপান করে আত্মহত্যা করে। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সালথায় হতুড়ি দিয়ে স্ত্রী হত্যার দেড়মাস পর বিষপানে স্বামীর আত্মহত্যা

আপডেট সময় : ০৬:০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫