ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সালথায় সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

শরিফুল হাসান, সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৬:৩৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ৩৭ বার পঠিত

ফরিদপুরের সালথা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম পান্নু মাতুব্বর (৬০)। তিনি উপজেলার ভাওয়াল ইউনিয়নের দরজা-পুরুরা গ্রামের মৃত মনিরুদ্দিন মাতুব্বরের ছোট ছেলে।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে ঢাকার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সালথা বাজারে পেঁয়াজ বিক্রি শেষে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন পান্নু মাতুব্বর। পথে সালথা সরকারি কলেজ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোগাড়ীর সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানে বসা অবস্থায় তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি গাড়িতে করে তাকে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

এ বিষয়ে সালথা থানার পরিদর্শক (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সালথায় সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

আপডেট সময় : ০৬:৩৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬