ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক পরিবারের পাশে জামায়াতে ইসলামী

শরিফুল হাসান,সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:৩৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ১০০ বার পঠিত

ফরিদপুরের সালথায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত শিক্ষক এস এম ইব্রাহিম শেখের বাড়ি গিয়ে তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের এমপি প্রার্থী অধ্যপক মাওলানা সোহরাব হোসেন।

আজ সোমবার (২০ অক্টোবর) সকালে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামে নিহতের নিজ বাড়িতে যান তিনি। এ সময় শোক সম্ভ্রান্ত পরিবারের খোজ-খবর নেন এবং নিহতের রুহের মাগফিরাত কামনায় তার কবোর জিয়ারত করেন।

উল্লেখ্য,রবিবার সকাল ১০ টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নে ফুকরা ঈদগাহ এলাকায় সালথা-সোনাপুর আঞ্চলিক সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন শিক্ষক এস এম ইব্রাহিম শেখ (৪৫) ।

এ ঘটনায় দুই শিক্ষার্থীসহ আরো তিন আহত হয়। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ইব্রাহিম সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামের মো. আব্দুর রব শেখের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। ইব্রাহিম উপজেলার যোগাড়দিয়া উচ্চ-বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে নিহত শিক্ষকের এমন মৃত্যুতে স্বজন ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

যোগাড়দিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস জানান, রবিবার সকালে শিক্ষক ইব্রাহিম স্কুলের দুই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে উপজেলা সদরে একটি প্রোগ্রামে যাচ্ছিলেন। পথে সালথা-সোনাপুর সড়কের ফুকরা ঈদগাহ এলাকায় তার মোটরসাইকেলটি পৌছালে স্থানীয় গ্রামের ভেতর থেকে ওঠে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে উভয় মোটরসাইকেলে থাকা ৪ জন আহত হন। পরে সালথা ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষক ইব্রাহিমকে মৃত ঘোষনা করেন৷ অপর মোটরসাইকেল চালক বাসার খালাসী (৩৫) গুরুতর আহত হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত শিক্ষক ইব্রাহিমের সঙ্গে থাকা দুই শিক্ষার্থী আসিবুল ও শাহিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন,সালথা উপজেলা জামাতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, বল্লভদী ইউনিয়নের জামাতে ইসলামীর সভাপতি মাওলানা মিকাইল হোসাইন, মাঝারদিয়া ইউনিয়ন জামাত ইসলামীর সভাপতি মোঃ ওয়ালিউজ্জামান, জামায়াত নেতা মিয়া লিয়াকত হোসেনসহ স্থানীয় জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ।

সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক পরিবারের পাশে জামায়াতে ইসলামী

আপডেট সময় : ০৭:৩৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫