ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সালথায় সংবাদ সম্মেলন করে কৃষকলীগের সভাপতির পদত্যাগ

শরিফুল হাসান, সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৮:১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ৬৪ বার পঠিত

Oplus_131072

সংবাদ সম্মেলন করে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো.শাহজাহান শেখ কৃষক লীগের সভাপতিসহ সব ধরনের দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এসময় তিনি কৃষকলীগের পদ ছেড়ে বিএনপির কর্মী হিসেবে রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। পদত্যাগের ঘোষণা দেওয়া শাহজাহান শেখ ওই গ্রামের মৃত ইউসুফ শেখের ছেলে।

সংবাদ সম্মেলনে শাহজাহান শেখ বলেন, বিগত দিনে আমি বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু বর্তমান সময়ে আমার পারিবারিক বিভিন্ন ধরনের সমস্যার কারণে ও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগছি। তাই আজ থেকে কৃষক লীগের সভাপতি পদসহ সব ধরনের পদ-পদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।

তিনি আরও বলেন,ভবিষ্যতে আর কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকব না। আগামীতে নিরপেক্ষভাবে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা-কর্মীদের আচার-ব্যবহার আমার ভালো লাগে সেজন্য আমি ভবিষ্যতে বিএনপির একজন কর্মী হিসেবে এলাকার মানুষের সঙ্গে কাজ করতে চাই।

সালথায় সংবাদ সম্মেলন করে কৃষকলীগের সভাপতির পদত্যাগ

আপডেট সময় : ০৮:১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫