ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সালথায় শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল শিশু শিক্ষার্থীর

শরিফুল হাসান-সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০১:৩৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩ ২৭৪ বার পঠিত

ফরিদপুরের সালথায় বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দিপ্ত মন্ডল নামে সাত বছর বয়সি এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া গ্রামে বিল থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। নিহত দিপ্ত মন্ডল ওই গ্রামের কৃষক নিত্য মন্ডলের একমাত্র ছেলে।

দিপ্ত স্থানীয় জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যলয়ের প্রথম শ্রেণির ছাত্র। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাগলের মতো হয়ে গেছেন তার মা-বাবা। ছোট্ট শিশুর এমন মৃত্যুতে এলাকায়ও শোকের ছায়া নেমে আসে।

নিহত শিশুর চাচা হৃদয় মন্ডল জানান, ভাতিজা দিপ্ত দুপুর ১২ টার দিকে স্কুল থেকে বাড়িতে আসে। পরে খাওয়া-দাওয়া শেষ করে বাড়ির সামনে বিলের মধ্যে একটি ডুঙায় চড়ে একা একা শাপলা তুলতে যায়। কিন্তু শাপলা তুলে বাড়িতে ফিরে আসা দেরি হওয়ায় দিপ্তর মা রিতা মন্ডল বিলের পাড়িতে গিয়ে দেখেন তার সেন্ডেল ভাসছে। এমন অবস্থায় তিনি চিৎকার দিলে পরিবারের লোকজন বিলের পানিতে নেমে দিপ্তর নিথর দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু।

সালথায় শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল শিশু শিক্ষার্থীর

আপডেট সময় : ০১:৩৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩