ঢাকা ১২:১৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

সালথায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শেষে সমাপনী ও সনদ বিতরণ

শরিফুল হাসান-সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৮:৪৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩ ১৮৮ বার পঠিত

ফরিদপুরের সালথায় বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ইং এর আওতায় ফরিদপুর জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শেষে সমাপনী ও সনদ বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ মার্চ) বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সালথা উপজেলা হলরুমে সমাপনী সভা অনুষ্ঠিত হয়।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার শাহীন সুলতান রাজা।কোচের দায়িত্ব পালন করেন সালথা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ হাসান এমিলি ও সালথা উপজেলার ফুটবলার আঃ রহিম।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনুমোদিত ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ফরিদপুর জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় সালথা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থীদের মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। উপজেলা হলরুমে সমাপনী অনুষ্ঠান শেষে ৪০জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

এ সময় বক্তারা বলেন  বর্তমান ক্রীড়াবান্ধব সরকারের আমলে মাদক এবং সন্ত্রাস মুক্ত থেকে খেলার মাধ্যমে নিজেদের দেহমন গঠনে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার বিষয়ে আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১৬ ই জানুয়ারী থেকে শুরু হওয়া ১মার্চ পর্যন্ত সমাপনী প্রশিক্ষণে উপজেলার ভিবিন্ন প্রতিষ্ঠানের ৪০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে।

সালথায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শেষে সমাপনী ও সনদ বিতরণ

আপডেট সময় : ০৮:৪৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩