ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সালথায় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: এক আসামি গ্রেপ্তার

শরিফুল হাসান,সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৯:১৮:৩০ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ৬৪ বার পঠিত

ফরিদপুরের সালথায় ডাকাতিকালে মাছ ব্যবসায়ী উৎপল সরকারকে কুপিয়ে হত্যার ঘটনায় মো. রাজন মোল্লা (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার তেতুলিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া রাজন মোল্যা ফরিদপুর কোতয়ালী থানার কানাইপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মো. আলাউদ্দিন মোল্লার ছেলে।

এর আগে হত্যাকাণ্ডের দিনই নিহত উৎপল সরকারের বাবা অজয় সরকার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সালথা থানায় মামলা দায়ের করেন।

সালথা থানার পরিদর্শক (তদন্ত) কে. এম. মারুফ হাসান রাসেল জানান, শুক্রবার দিবাগত রাতে মামলা দায়েরের পরপরই পুলিশ মাঠে নামে। রাতেই অভিযান চালিয়ে তেতুলিয়া গ্রাম থেকে রাজন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে হত্যায় ব্যবহৃত ব্যাটারিচালিত অটোভ্যানটিও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে বলে জানান তিনি। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর পৌনে ৫টার দিকে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গৌরদিয়া গ্রামের কালীতলা ব্রিজ (মাটিয়াদহ) সংলগ্ন এলাকায় ডাকাতদের হামলায় উৎপল সরকার (৩৮) নৃশংসভাবে নিহত হন। প্রতিদিনের মতো নিজের বাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে গোপালগঞ্জের মুকসুদপুর মাছের আড়তে যাচ্ছিলেন তিনি। পথে কালীতলা ব্রিজ এলাকায় পৌঁছালে ৩ থেকে ৪ জন ডাকাত ভ্যানচালক ফিরোজ মোল্লাকে গামছা দিয়ে চোখ বেঁধে ব্রিজের রেলিংয়ের সঙ্গে বেঁধে ফেলে। পরে উৎপল সরকারের কাছে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় ডাকাতদল।

নিহত উৎপল সরকার ফরিদপুর কোতয়ালী থানার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের অজয় কুমার সরকারের ছেলে। তিনি স্ত্রী ও এক ছেলেকে রেখে গেছেন।

সালথায় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: এক আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:১৮:৩০ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫