ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

সালথায় ভিটা‌মিন এ প্লাস ক‌্যাম্পেইন এর উ‌দ্বোধন কর‌লেন এম‌পি-লাবু চৌধুরী

শরিফুল হাসান-সালথা (ফ‌রিদপুর):
  • আপডেট সময় : ১০:৫৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩ ৩৬১ বার পঠিত

সারাদে‌শের সা‌থে এক‌যো‌গে ফ‌রিদপু‌রের সালথায় শুরু হ‌য়ে‌ছে জাতীয় ভিটা‌মিন এ প্লাস ক‌্যা‌ম্পেইন।

দিনব‌্যাপী এই ক‌্যা‌ম্পেই‌নের আওতায় ৬ থে‌কে ১১ মাস বয়সী শিশু‌কে নীল র‌ঙের এবং ১২ থে‌কে ৫৯ মাস বয়সী শিশুকে লাল র‌ঙের ভিটা‌মিন এ ক‌্যাপসুল খাওয়া‌নো হ‌বে। সোমবার সকাল ১০ টার দি‌কে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে এই ক‌্যা‌ম্পেই‌নের উ‌দ্বোধন ক‌রেন ফ‌রিদপুর-২ আস‌নের সংসদ সদস‌্য, বি‌শিষ্ট কৃ‌ষি গ‌বেষক শাহাদাব আকবর লাবু চৌধুরী।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইফতেখার আজাদের সভাপ‌তি‌ত্বে এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, এমপি লাবু চৌধুরীর ব্যক্তিগত সহকারী বেনজির আহমেদ রায়হান, মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল ডাঃ আবুল হাসান, মেডিকেল অফিসার ডাঃ আল আমীন, গ‌ট্টি ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ হা‌বিবুর রহমান লাবলু প্রমূখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইফতেখার আজাদ সাংবা‌দি‌কদের জানান, উপজেলার ১৯৩ স্থানসহ প্রতিটি টিকা কেন্দ্রে ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে।

চলতি বছরে ৩১ হাজার ১২ জন শিশুকে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা নিয়েছেন স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৭ হাজার ১৫৮ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল আর ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৮৫৪ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এসময় তি‌নি নিকটবর্তী টিকা‌কেন্দ্র থে‌কে শিশু‌কে ভিটা‌মিন এ ক‌্যাপসুল খাওয়া‌তে ব‌লেন।

সালথায় ভিটা‌মিন এ প্লাস ক‌্যাম্পেইন এর উ‌দ্বোধন কর‌লেন এম‌পি-লাবু চৌধুরী

আপডেট সময় : ১০:৫৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩