ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সালথায় বিএনপির নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন- শামা ওবায়েদ

শরিফুল হাসান- সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৪:০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ১১১ বার পঠিত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, আমার দলের কেউ যদি দখলবাজি, চাঁদাবাজি, জমি দখল, বালুরঘাট দখলসহ কোন অন্যায় করে থাকেন তাকে ছাড় দেয়া হবে না। আপনারা এগুলো থেকে দূরে থাকবেন। এগুলো যদি করেন দলের বদনাম হবে। সেই বদনাম আমি আমার ঘাড়ে নিব না। দলও দলের ঘাড়ে নিবে না। আপনাদের বুঝতে হবে ফ্যাসিবাদের দোসররা এখনো আছে।

আপনারা এটা করলে ফ্যাসিবাদের দোসররা উপকৃত হবে। তারা আপনাদের সাথে মিশে সাধারণ মানুষের ক্ষতি করবে আর এ সকল দায়ভার ও আপনাদের কাঁধে চাপানোর চেষ্টা করবে। তাই আমার পরিষ্কার কথা। তাই আপনারা ভালো কাজ করবেন, কোন অন্যায় কাজের সাথে জড়িত হবেন না,জনগণের পাশে থাকেন।

শুক্রবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে ফরিদপুরের সালথা উপজেলার বিএনপি কর্মী সমীর সাহার মায়ের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন,অন্যায়কে আমি প্রশ্রয় দিব না, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও প্রশ্রয় দেননা, তারেক রহমানও প্রশ্রয় দেয় না, বিএনপিও প্রশ্রয় দেয় না।’ সুতরাং, যে অন্যায় করবেন, সে নিজ দায়িত্বে করবেন। বিএনপি এখন সরকারে নেই। এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে।

সালথা ও নগরকান্দা উপজেলা প্রশাসনকে আমি অনুরোধ করেছি যে, সালথা-নগরকান্দার আইন-শৃঙ্খলা ঠিক রাখার জন্য সাধারণ মানুষকে সুখে-শান্তিতে রাখতে কোন অন্যায়ের সাথে আপোষ করা যাবে না। যদি বিএনপির কোন নেতা ও কর্মী কোন অনৈতিক কাজে জড়িত হয়। সে যদি আমার কাছের লোকও হয়, বিএনপি’র কাছের লোকও হয়,তাকে আইনের আওতায় আনবেন। এটা আমার পরিষ্কার কথা।

এসময় উপস্থিত ছিলেন-সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সুপ্রিম কোর্টের সহকারী অ্যার্টনি জেনারেল জুয়েল মুন্সি সুমন, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক তৈয়বুর রহমান মাসুদ, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহীন মাতুব্বর, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, অ্যাডভোকেট জাহিদ হোসেন লাবলু, মো. শাহিনুর রহমান শাহিন, সাবেক দপ্তর সম্পাদক আবুল বাসার, হুমায়ুন খান, মো. রাশেদ মিয়া,

বিএনপি নেতা আব্দুর রব,মুরাদুর রহমান, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন,কামরুল ইসলাম, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ, সাইফুল আলমসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।

সালথায় বিএনপির নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন- শামা ওবায়েদ

আপডেট সময় : ০৪:০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫