সালথায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৫৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩ ৯৯৭ বার পঠিত

ফরিদপুরের সালথায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু।
দিনব্যাপী প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত মোট ৬৫ টি খামারী ও পশু চিকিৎসা কেন্দ্র অংশগ্রহণ করে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডাঃ জ্যোতির্ময় ভৌমিক, উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, উপজেলা সাবেক প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ স¤প্রসারণ কর্মকর্তা মো. নাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, হাবিবুর রহমান লাভলু, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. খায়রুল বাসার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সফল নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। দেশে প্রাণিসম্পদ পালনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের যুবকরা অর্থনীতিতে ভূমিকা রেখে চলছে। দেশকে এগিয়ে নিতে বেকাররা পশু পাখি পালনের মাধ্যমে বেকারত্ব সমস্যা দূরীকরণ সহ সফলতা অর্জন করা সম্ভব।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণ চক্রবর্তী।




















