ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

সালথায় প্রথম‌দি‌নের এসএস‌সি ও সমমা‌নের প‌রীক্ষা সম্পন্ন: অনুপ‌স্থিত ২১

শরিফুল হাসান-সালথা(ফ‌রিদপুর):
  • আপডেট সময় : ০৮:০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ ১৯৮ বার পঠিত

ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় এসএস‌সি ও সমমা‌নের প্রথম দি‌নের প‌রীক্ষা সুষ্ঠ, সুন্দর ও ম‌নো‌রোম প‌রি‌বে‌শে অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। প্রথম‌দি‌নের প‌রীক্ষায় এসএস‌সি বাংলা প্রথমপত্র ও দা‌খি‌লের কোরআন মা‌জিদ প‌রীক্ষায় মোট ১৪১১ জ‌নের ম‌ধ্যে ২১জন প‌রিক্ষার্থী অনুপ‌স্থিত থাকার খবর পাওয়া যায়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ ক‌রে‌ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রোববার (৩০ এ‌প্রিল) সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় কেন্দ্রগুলোতে অভিভাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। তবে কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলার ১টি ভেন্যুসহ ২টি কেন্দ্রে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪১১ জন। এদের মধ্যে এসএসসি‌ তে অংশগ্রহণ করে ১১৯০ জন এবং দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করে ২১১ জন পরীক্ষার্থী। এর ম‌ধ্যে এস‌সি‌তে ১২ দা‌খি‌লে ৯ জন মি‌লে মোট ২১জন অনুপ‌স্থিত থা‌কে।

পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) ও নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট মোঃ সালাহউদ্দিন আইয়ুবী এবং সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ শেখ সাদিক প্রতি‌টি কেন্দ্র পরিদর্শন করেন। কঠোর নজরদারিতে পরীক্ষার কেন্দ্র গুলোতে নকল মুক্ত পরিবেশ, সুষ্ঠু ব্যবস্থাপনা ও কঠোর নিরাপত্তা নিশ্চিত করায় সর্ব মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তারা।

সালথায় প্রথম‌দি‌নের এসএস‌সি ও সমমা‌নের প‌রীক্ষা সম্পন্ন: অনুপ‌স্থিত ২১

আপডেট সময় : ০৮:০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩