ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সালথায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন গ্রেপ্তার

শরিফুল হাসান, সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৮:১৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ৬৯ বার পঠিত

Oplus_131072

ফরিদপুরের সালথায় মো. শাওন কাজী (৩০) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ি ভাঙচুর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। আজ শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত শাওন কাজী নিষিদ্ধ সংগঠন সালথা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি ফুলবাড়িয়া গ্রামের মজনু কাজীর ছেলে।

সালথা থানার ওসি (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদের গাড়ি ভাঙচুর মামলার ওয়ারেন্টভূক্ত আসামি ছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শাওন কাজী। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিল। শনিবার গোপন সংবাদের ভিত্তি ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৬ ডিসেম্বর সালথা কলেজ মাঠে শামা ওবায়েদের পক্ষে একটি জনসভার আয়োজন করে স্থানীয় বিএনপি। ওই জনসভায় হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় শামা ওবায়েদের গাড়িও ভাঙচুর করা হয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শামা ওবায়েদের গাড়ি ভাঙচুরের ওই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের ৮২ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০-৩০০ জনকে আসামি করে সালথা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন সালথা উপজেলা বিএনপির সদস্য আব্দুর রব মাতুব্বর। ওই মামলায় আসামি করা হয় শাওন কাজীকে।

সালথায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:১৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫