ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সালথায় নিজ দোকানের ভিতর থেকে যুবকের লাশ উদ্ধার

শরিফুল হাসান-সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৫:২৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩ ১৫৫ বার পঠিত

ফরিদপুরের সালথায় আবেদ শেখ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ ফেব্রুয়ারি)  সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামে নিজ দোকানের ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত যুবক গোপালিয়া গ্রামের ছাকেল শেখের ছেলে। তবে এটি হত্যা- নাকি আত্মহত্যা তা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে।

নিহত আবেদের স্ত্রী সুমাইয়া আক্তার বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে দোকানের সামনে আড্ডা দেওয়া লোকজন চলে যাওয়ার পর আমার শাশুড়ী আমাকে দোকানে গিয়ে ঘুমাতে বলেন।

আমি দোকানে যাওয়ার পর আমার স্বামী আর আমি শুয়ে মোবাইলে একটি মুভি দেখি।

এ সময় মশায় কামড়ালে আবেদ আমাকে বলে, তোমাকে মশায় কামড়াচ্ছে তুমি বাড়িতে গিয়ে ঘুমাও। পরে আমাকে বাড়িতে এগিয়ে দিয়ে সে আবার দোকানে গিয়ে ঘুমায়। সকালে ওঠে তার লাশ পাই দোকানের ভিতর। কিভাবে কি হয়েছে, তা বুঝতে পারছি না। আমার বা পরিবারের কারো সাথেও কোনো ঝগড়া-ঝাটি হয়নি বলেও তিনি জানান।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা সেটি ময়না তদন্তের রির্পোট হাতে পেলেই জানা যাবে। এ ঘটনায় বুধবার সকালে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সালথায় নিজ দোকানের ভিতর থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৫:২৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩