ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

সালথায় দলিল লেখক এনায়েত মোল্লার স্মরণে সমিতির অর্ধদিবস কর্মবিরতি পালন

শরিফুল হাসান-সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৮:২১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩ ২২৫ বার পঠিত

ফরিদপুরের সালথায় দলিল লেখক সমিতির সদস্য মোঃ এনায়েত হোসেন মোল্লার অকাল মৃত্যুতে তার স্মরনে, সম্মান ও শ্রদ্ধা জানিয়ে সোমবার (২৪ জুলাই) সাবরেজিস্টার অফিস ও দলিল লেখকবৃন্দ অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন। দলিল লেখক সমিতির সভাপতি মোঃ এনায়েত হোসেন চান মিয়ার সভাপতিত্বে সাবরেজিস্টার অফিস চত্বরে এক শোক সভা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সাবরেজিস্টার মোঃ মোস্তাফিজুর রহমান, দলিল সমিতির সাবেক সভাপতি আজমুল হক, সিনিয়র সহ-সভাপতি কামাল বিশ্বাস, সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শিবু নাগ, কর্যকরি সদস্য সাহিদুজ্জামান সাহিদসহ সাবরেজিস্টার অফিসের কর্মকর্তা- কর্মচারী ও দলিল লেখক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

শোক সভায় বক্তারা বলেন, দলিল লেখক মোঃ এনায়েত হোসেনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দলিল লেখক পরিবারের দেড় যুগের প্রিয় মুখ মোঃ এনায়েত হোসেন-এর কর্মময় জীবন সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

প্রসঙ্গত, গত (২০ জুলাই) রাত ৩ টার দিকে ব্রেনষ্টোক জনিত কারনে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, ২ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সালথায় দলিল লেখক এনায়েত মোল্লার স্মরণে সমিতির অর্ধদিবস কর্মবিরতি পালন

আপডেট সময় : ০৮:২১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩