ঢাকা ১২:১৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

সালথায় ডাকাতিকালে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শরিফুল হাসান, সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৬:০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ৬৮ বার পঠিত

Oplus_131072

ফরিদপুরের সালথায় উৎপল সরকার (৩৮) নামের এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে অজ্ঞাতনামা একদল ডাকাত। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর পৌনে ৪ টার দিকে আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামের কালীতলা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে নিহতের রক্তাক্ত লাশ উদ্ধার করেন। নিহত উৎপল সরকার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের অজয় কুমার সরকারের ছেলে।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান,কালীতলা ব্রিজ এলাকায় নিহতের রক্তাক্ত লাশ দেখতে পান তারা। এবং ব্রিজের রেলিংয়ের সাথে আরেক যুবককে বেঁধে রাখা অবস্থায় দেখেন। পরে পুলিশকে খবর দেন তারা।

নিহতের পরিবার জানান, প্রতিদিনের মতো শুক্রবার ভোররাতে প্রতিবেশী ফিরোজ মোল্যার অটোভ্যানযোগে গোপালগঞ্জের মুকসুদপুরের মাছের আড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন উৎপল সরকার। সকালে তারা খবর পান সালথার কালীতলা ব্রিজ এলাকায় উৎপলের লাশ পড়ে আছে।

ভ্যানচালক ফিরোজ মোল্যা বলেন, আমরা কালীতলা ব্রিজ এলাকায় পৌঁছালে অজ্ঞাত ৩ থেকে ৪ জন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে আমাকে গামছা দিয়ে চোখ বেঁধে ব্রিজের রেলিংয়ের সঙ্গে বেঁধে ফেলে। এরপর উৎপল সরকারের সঙ্গে থাকা নগদ টাকা-পয়সা ছিনিয়ে নেয়। একপর্যায় তাকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ডাকাতরা। তিনি বলেন, ডাকাতরা মুহূর্তের মধ্যে সবকিছু করে ফেলে। উৎপল ভাইকে বাঁচানোর সুযোগই পাইনি আমি।

সালথা থানার ওসি (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল বলেন, খবর পেয়ে নিহত উৎপল সরকারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ডাকাতিকালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাটি নিয়ে তদন্ত করছি। আশা করি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনতে পারবো।

সালথায় ডাকাতিকালে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৬:০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫