ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সালথায় জেলা কোর কমিটির মতবিনিময় সভা

শরিফুল হাসান-সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৬:৪৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ ১৫৮ বার পঠিত

ফরিদপুরের সালথা উপজেলা পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা, শিক্ষক, ইমাম, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিদের সাথে জেলা কোর কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা মাল্টিপারপাস হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ)।

এ সময় পুলিশ সুপার মোঃ শাহজাহান (পিপিএম-সেবা), জেলা এনএসআইএর অতিরিক্ত পরিচালক মো: শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল, জেলা আনসার কমান্ডার নাদিরা ইয়াসমিন, সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ওয়াদুদ মাতুব্বর, সালথা থানার অফিসার ইনচার্জ মো: শেখ সাদিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মোঃ শাহজাহান বলেন, সকল প্রকার আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ জনগণের পাশে আছে এবং থাকবে। আমরা এই জেলায় কাউকে নৈরাজ্য করতে দিবো না। সবাইকে নিয়ে মাদক নির্মূল করা হবে।

জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, সবাইকে সাথে নিয়ে সালথা উপজেলাকে ডিজিটাল উপজেলা হিসেবে দেখতে চাই। এখানে কোনপ্রকার সংঘর্ষ মারামারী করতে দেওয়া হবে না। কেউ মারামারী করার চেষ্টা করলে, তাকে আইনের আওতায় আনা হবে। বাল্য বিয়ে প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা সবাই মিলে সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠা করবো।

সালথায় জেলা কোর কমিটির মতবিনিময় সভা

আপডেট সময় : ০৬:৪৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩