ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সালথায় জামায়াতে ইসলামীর জনসভা ভন্ডুল করে দিল বিএনপি

নুরুল ইসলামের, সদরপুর (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৮:১৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ৮৭ বার পঠিত

Oplus_131072

ফরিদপুরের সালথায় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা ভন্ডুল করে দেওয়ার অভিযোগ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে।
শনিবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টার দিকে ফরিদপুরের সালথা উপজেলা জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সালথা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল ফজল মুরাদ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে জামায়াতের আমীর আবুল ফজল মুরাদ বলেন, ‘শনিবার বিকাল ৩ টার দিকে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নিধুপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জামায়াতের নির্বাচনী জনসভা ও যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমাদের জনসভা ভন্ডুল করে দেন। গণতান্ত্রিক দেশে জামায়াতের শান্তিপূর্ণ অনুষ্ঠান স্থল বিএনপি অন্যায় ও বিধি বহির্ভূতভাবে সভা আহ্বান করে জামায়াতের সভাকে ভন্ডুল করার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ঘৃণা জানাই।’
জামায়াতের এ আমীর বলেন, ‘বিএনপির ওই নেতাকর্মীরা তিন-চারটি দলীয় ব্যানার তৈরি করেছেন। যে ব্যানার দিয়ে আমাদের আয়োজিত সব প্রোগ্রাম ভন্ডুল করার পায়তারা চালাচ্ছে। আমরা হুমকি ও আতঙ্কের মধ্যে আছি।’

এসময় উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান, সালথা উপজেলা আমীর অধ্যাপক আবুল ফজল মুরাদ, নায়েবে আমীর আজিজুর রহমান মজনু, সেক্রেটারী তরিকুল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা মিকাইল হোসেন, শ্রমিক কল্যাণের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী, মাঝারদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ওলিউজ্জামান, জামায়াত ইসলামী নেতা কাজী সায়েম প্রমূখ।

সভা ভন্ডুলের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার বলেন, ‘জামায়াতের ওই সভাস্থলে স্থানীয় বিএনপি এক নেতা জামায়াতে যোগদান করার কথা ছিল। তাইতো বিএনপির কিছু নেতাকর্মী ওই সভায় বাধা দিয়েছে বলে শুনেছি।’

সালথায় জামায়াতে ইসলামীর জনসভা ভন্ডুল করে দিল বিএনপি

আপডেট সময় : ০৮:১৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫