ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

সালথায় জমি নিয়ে বিরোধে কৃষকের বাড়িতে আগুন দিল প্রতিপক্ষ

শরিফুল হাসান-সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৮:০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ১৯০ বার পঠিত

ফরিদপুরের সালথায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আকুব্বর শেখ (৪০) নামে এক কৃষকের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ঠেকাতে গিয়ে আহত হয়েছেন ওই কৃষক। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে আকুব্বর শেখের সাথে প্রতিপক্ষের জাকের মাতুব্বরের বিরোধ চলছিল। এরই জেরে বুধবার দুপুরে আকুব্বরের বাড়িতে গিয়ে হামলা চালায় জাকের মাতুব্বর ও তার ছেলে রোমান মাতুব্বর। হামলার সময় রোমান কৃষক আকুব্বরের ঘরে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা এসে আগুন নেভায়। যদিও এ আগুনে তেমন ক্ষতি হয়নি।

তবে হামলা ঠেকাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন কৃষক আকুব্বর। তার মাথা ফেটে গেছে। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আকুব্বর বলেন, দেশে কোনো আইন নেই, বিচার নেই। আমি গরীব মানুষ। আমার বাড়ি দখলের জন্য ওরা আজ হামলা চালিয়েছে। আমি এই বিচার কার কাছে চাইবো।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ওই বাড়ির নারীরা ঝামেলা করেছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সালথায় জমি নিয়ে বিরোধে কৃষকের বাড়িতে আগুন দিল প্রতিপক্ষ

আপডেট সময় : ০৮:০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪