ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সালথায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

শরিফুল হাসান-সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৮:৫৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৩৭ বার পঠিত

ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শুরু হয়ে টানা ৭০ মিনিট ধরে চলে খেলা। ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য কবির মিয়ার আয়োজনে এ প্রতিযোগিতায় মুখোমুখি হয় রামকান্তপুর ইউনিয়ন পরিষদ বনাম ইউনিয়নের সাধারণ জনগণ।

খেলায় দুই দলের হয়ে মোট ১৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। দুই রাউন্ডে ৩৫ মিনিট করে নির্ধারিত সময়ের খেলা অনুষ্ঠিত হওয়ায় কথা ছিল। প্রতিটি মুহূর্তেই মাঠজুড়ে দর্শকদের উত্তেজনা আর আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। সন্ধ্যা ঘনিয়ে আসলেও উৎসাহ-উদ্দীপনায় ভরপুর ছিল মাঠ।

রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতায় রামকান্তপুর ইউনিয়ন পরিষদ এক পয়েন্ট পেয়ে এগিয়ে থাকে। রাত হয়ে যাওয়ায় খেলা স্থগিত ঘোষণা করা হয়। তবে বিজয়ী দলকে পুরস্কার হিসেবে দেওয়ার কথা ছিল ৩২ ইঞ্চি এলইডি টিভি এবং রানারআপ দলকে ২৪ ইঞ্চি এলইডি টিভি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা পরিচালনা করেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান আসাদ। তিনি বলেন, হাডুডু আমাদের গ্রামীণ জীবনের ঐতিহ্যবাহী খেলা। এ ধরনের আয়োজন তরুণদের উৎসাহিত করার পাশাপাশি সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।

সালথায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আপডেট সময় : ০৮:৫৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫